১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শত শত মানুষের জীবন বাঁচাতে পাইপ চেপে ধরা সেই শিশু মানুষকে সাহায্য করতে পুলিশ হতে চায়

  • Update Time : ০৫:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পানির পাইপ চেপে ধরে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই শিশুটির পরিচয় জানা গেছে। তার নাম মো. নাঈম ইসলাম। শিশুটি থাকে কড়াইল বৌবাজার এলাকায়।

অগ্নিকাণ্ডের ওই ঘটানায় যেখানে শত শত মানুষ রাস্তায় জড়ো হয়ে ঘটনার ভিডিও ধারণ করতে ব্যস্ত সেখানে এই ছোট্ট শিশুটি কেন পানির পাইপ চেপে ধরে বসে ছিল? এমন প্রশ্ন অনেকের মনেই। শিশু নাইম নিজেই সে প্রশ্নের জবাব দিয়েছে। সে জানিয়েছে-তার মনে হয়েছে, সে যদি পানি ধরে রাখতে পারে তবে ফায়ার সার্ভিস সেই পানি ব্যবহার করে শত শত মানুষের জীবন বাঁচাতে পারবে।

পঞ্চম শেণি পড়ুয়া নাঈম তার এ কাজের জন্য কোনো পুরস্কার ও চায় না। কারণ সে মানুষের উপকারে এগিয়ে এসেছিল, সে সেটা জানে। শুধু তাই নয় মানুষকে সাহায্য করতে সে বড় হয়ে পুলিশ হতে চায় বলেও জানিয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শত শত মানুষের জীবন বাঁচাতে পাইপ চেপে ধরা সেই শিশু মানুষকে সাহায্য করতে পুলিশ হতে চায়

Update Time : ০৫:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯