০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে শিবগঞ্জ বাজারে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলার শিবগঞ্জ বাজারে কুবাজপুর ইসলামী দাওয়াত সংস্থার উদ্যোগে শুক্রবার (২৯ মার্চ) বিকেল ২টায় সংস্থার সভাপতি সাংবাদিক মাসুম আহমদের সভাপতিত্বে ও হাফিজ আক্তারুজ্জামান রিয়াদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাওলানা রইছ উদ্দিন, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা রাসেল আহমদ, মোঃ আব্দুল হান্নান, হাফিজ মোঃ রাজিব আহমেদ, রায়হান আহমদ, মুহাম্মদ জহিরুল ইসলাম, মোঃ নাহিদ আহমদ, মোহাম্মদ মাহফুজ আহমদ, মোঃ মুহিবুর রহমান জনি, মোহাম্মদ দবির মিয়া প্রমুখ। মানববন্ধনে সভাপতির বক্তব্যে দক্ষিণ জগন্নাথপুর গণ-দাবি বাস্তবায়ন পরিষদের অাহবায়ক সাংবাদিক মাসুম আহমদ বলেন, বর্ষা মৌসুম এর পূর্বে কাজ দ্রুত সম্পন্ন করা না হলে এলাকাবাসী কে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রসহ এলাকার বিপুল সংখ্যক লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে শিবগঞ্জ বাজারে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯