০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ২

  • Update Time : ০৮:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল সহ ২ চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ সদর থানার হাসন নগর (আপ্তাব নগর) গ্রামের আলা বক্স এর ছেলে নুর হোসেন (৩০) ও একই থানার কাজীরগাঁও গ্রামের আনহার আলীর ছেলে জাকির মিয়া (১৮)। তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২৭ মার্চ বুধবার রাতে জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার পথে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ, থানার এসআই হাবিবুর রহমান পিপিএম, পিএসআই পাপন ও এএসআই শহিদুল ইসলাম সহ পুলিশ দল ধাওয়া করে নুর হোসেনকে ১টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করেন। পরে নুর হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে আরো ২টি চোরাই মোটরসাইকেল সহ জাকিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ২৮ মার্চ বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ২

Update Time : ০৮:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯