জগন্নাথপুর উপজেলা বিএনপির উদ্যােগে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপির উদ্যােগে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমেদের পরিচালনায় জগন্নাথপুর বাজারে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌর যুবদল নেতা সাদেক আহমদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য কামরুজ্জামান কমরু, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আখলুল করিম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী সুহেল আমিন, উপজেলা বিএনপির সদস্য আবুল লেইছ, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তুতি, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হক টুনু, আব্দুস সহিদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক হাজী সুহেল আহমদ খান টুনু, জেলা যুবদলের সদস্য ও জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, জেলা যুবদলের সদস্য শামিম আহমদ, জেলা যুবদল সদস্য রওশন আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন, পৌর যুবদল নেতা তারেক আহমদ, আজিজুর রহমান, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লেবু, রুকন আহমদ, আশারকান্দি ইউনিয়ন যুবদল নেতা আয়নাল মিয়া, শাকিল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা মামুন রশিদ, এমরান আহমদ, পৌর ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ, তোফায়েল আহমদ প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমান সহ সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে, জগন্নাথপুর জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীর উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।





























