জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩
- Update Time : ১০:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশে পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার এসঅাই অনিক চন্দ্র দেব, এএসঅাই মুক্তার হোসেনের নেতৃত্বে এক দল পুলিশের অভিযানে সোমবার উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গয়াসপুর গ্রামের মৃত ইলিয়াস মিয়ার ছেলে পলাতক অাসামি লিটন মিয়া (৩২)কে গ্রেফতার করা হয়েছে। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে জগন্নাথপুর থানার এসঅাই অনিক চন্দ্র দেব, এএসঅাই মুক্তার হোসেন, এএসঅাই ফিরোজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশের অভিযানে শ্যামারগাও গ্রামের মৃত অাবজল মিয়ার ছেলে পলাতক অাসামি হাকিম মিয়া (৫০)কে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব, এএসআই প্রনয় নাল, এএসঅাই মুক্তার হোসেনের নেতৃত্বে এক দল পুলিশের অভিযানে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সন্দল গ্রামের মৃত মখরম উল্লার ছেলে পলাতক অাসামি ঝুনু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।





























