০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের অাহবায়ক কমিটি গঠন
- Update Time : ০৬:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অনলাইন প্রেসক্লাবের অাহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অাহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক সভা বৃহস্পতিবার (২১ মার্চ) জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অাব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও রিয়াজ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিগত কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় সর্বসম্মতিক্রমে মিরজাহান মিজানকে অাহবায়ক ও অাব্দুল ওয়াহিদকে যুগ্ম- অাহবায়ক এবং হিফজুর রহমান তালুকদার জিয়াকে সদস্যসচিব করে ৯ সদস্য বিশিষ্ট অাহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম- সদস্যসচিব সাংবাদিক ইয়াকুব মিয়া, সদস্য হুমায়ুন কবির, রিয়াজ রহমান, তালুকদার মকবুল হোসেন, জাকারিয়া অাহমদ, বিপ্লব দেবনাথ। সভায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।





























