জগন্নাথপুরে নিয়ন্ত্রন হারিয়ে লাইটেস দোকানে, আহত-৩
- Update Time : ০৫:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টের শান্তিনগর বাজারে একটি লাইটেস নিয়ন্ত্রন হারিয়ে তাছনিম এন্টার প্রাইজ নামের দোকানে ঢুকে পড়ে। এসময় লাইটেসের ধাক্কায় দোকান মালিক সহ ৩জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
জানাযায়, রবিবার রাত ৮টায় হঠাৎ করে একটি লাইটেস যার নং ঢাকা মেট্রো-চ- ১১-০৬৯১ গাড়িটি হাসপাতাল পয়েন্টে অবস্থিত তাছনিম এন্টার প্রাইজ দোকানে নিয়ন্ত্রন হারিয়ে ঢুকে পড়ে। এসময় দোকানের মালিক পৌর শহরের হবিবপুর দক্ষিন পাড়া এলাকার দিলু মিয়ার ছেলে ইসমাইল আলী (২৪) ও তার ভাই ইউসুফ আলী (৩২) ও একই এলাকার আমির উদ্দিনের ছেলে রেদওয়ান আমিন শিহাব (২৩) আহত হন। আহতদের মধ্যে রেদওয়ান আমিন শিহাবের অবস্থা আশংকাজনক। আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থার এস আই আতিকুল ইসলাম আতিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাইটেসটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।





























