১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুর থেকে ৪টি গরু চুরি

  • Update Time : ১১:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামের হাফিজ সৈয়দ জালাল অাহমদের বাড়িতে বসবাসকারী ময়মনসিংহের গোলাপ মিয়ার ঘরে এঘটনাটি ঘটে। গোলাপ মিয়ার ছেলে অাব্দুল হক জানান, প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে তালা লাগিয়ে রাতে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান দরজা খোলা রয়েছে। এসময় তিনি ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন তার ৩টি গাভী ও ১টি ষাঁড় নেই। রাত আনুমানিক ৪টায় চোরেরা গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে গরুগুলি চুরি করে নিয়েছে বলে তিনি ধারণা করছেন। চুরি হওয়া ৪টি গরুর মূল্য অনুমান প্রায় দুই লক্ষ টাকা হবে বলে তিনি জানান। ৪টি গরু চুরি হওয়ার ঘটনায় জগন্নাথপুর থানায় সাধারণ ডায়রী করেছেন গরুর মালিক গোলাপ মিয়া। জিডি নং ৫৯০- তাং ১৫/ ৩/ ১৯ইং

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সৈয়দপুর থেকে ৪টি গরু চুরি

Update Time : ১১:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯