জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন
- Update Time : ০২:১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর সদর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৪ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বাজার সেক্রেটারি পদে বর্তমান বাজার সেক্রেটারি জাহির উদ্দিন (ফুটবল) প্রতীকে ৫৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া (আনারস) প্রতীকে ২৯৫ ভোট পেয়েছেন। সহ-সেক্রেটারি পদে লিটন মিয়া (মাছ) প্রতীকে ৩৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি সামছুল হক (ডাব) প্রতীকে ৩২৬ ভোট পেয়েছেন বলে জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন নিশ্চিত করেন। পরে বিজয়ীদের সমর্থনে পৌর শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে-নব-নির্বাচিত জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন ও সহ-সেক্রেটারি লিটন মিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ।





























