জগন্নাথপুরে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মিজানুর রহমান পিপিএম বলেছেন, মিথ্যা মামলায় পুলিশ কাউকে হয়রানী করতে চায় না। তদন্তের মাধ্যমে শাক্ষি প্রমানে মামল রেকর্ড করা হবে। জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে। তিনি অারো বলেন, যার যার অবস্তান থেকে সবাই কাজ করলে জঙ্গিবাদসহ সমাজের অপরাধ প্রবণতা কমে যাবে। সোমবার (৪ মার্চ) সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার, জগন্নাথপুর সার্কেল মাহবুবুর রহমান। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি অাফসর উদ্দিন ভুইয়া, জগন্নাথপুর উপজেলা জাপার সভাপতি কাউন্সিলর খলিলুর রহমান, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অাব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর অাওয়ামীলীগ নেতা নুরুল হক, অাওয়ামীলীগ নেতা কাউন্সিলর অাবাব মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর তাজিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাউন্সিলর দিলোওয়ার হোসেন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর পত্রিকা.কম’র সম্পাদক উপজেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর মিনা রাণী পাল, কামরুল বক্স, দিলু বক্স, কামাল হোসেন, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, এসঅাই লুৎফুর রহমান, গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরী, অনুজ কুমার দাশ, কবির উদ্দিন, সাইফুর রহমান, শাহ জামাল, আতিকুল আলম খন্দকার, সাদেকুর রহমান, শাহিন চৌধুরী, আফছার আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ওপেন ডে ও কমিউনিটি পুলিশিং সভায় উপস্থিত ছিলেন।





























