জগন্নাথপুরে চেয়ারম্যান তৈয়ব মিয়ার বিরুদ্বে সিনিয়র জেলা জজ আদালতে দুদক অাইনে মামলা তদন্তের নির্দেশ
- Update Time : ১১:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর বিরুদ্বে সিনিয়র জেলা জজ আদালতে দুদক অাইনে মামলা তদন্তের নির্দেশ।
জন্ম নিবন্ধন সনদ প্রদানে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ও গেজেট জালিয়াতি করে সাধারণের নিকট থেকে অর্থ অাত্মসাতের অভিযোগে জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়ব মিয়া কামালীর বিরুদ্বে জনস্বার্থে দুদক আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড অাগুনকোনা গ্রামের মৃত সৈয়দ সিদ্দিক অালীর ছেলে সৈয়দ সায়মন আহমদ।
মামলা সুত্রে জানা যায়, অভিযোগকারী সৈয়দ সায়মন আহমদ গত ১৩ নভেম্বর ২০১৮ ইং তার নিজের ও তার বোনের জন্ম নিবন্ধন সনদের ইংরেজি কপির নকল সংগ্রহ করতে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদে যান। সেখানে চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী প্রতিটি নকলের জন্য ৫০ টাকা করে ফি জমা দিতে বলেন। সে অনুযায়ী সৈয়দ সায়মন আহমদ ফি জমা দেন এবং রশিদের কপি চাহিলে রশিদের কপি সরবরাহ করতে চেয়ারম্যান অস্বীকার করেন । কিন্তু, কপি সরবরাহ করতে হলে প্রথমে এক হাজার টাকা করে ইউনিয়ন অফিসের ফি জমা দিতে হবে বলে সৈয়দ সায়মন আহমদকে জানান চেয়ারম্যন তৈয়ব মিয়া কামালী। চেয়ারম্যানের দাবি অবৈধ দাবী করে বাদী চ্যালেঞ্জ করলে পরবর্তীতে চেয়ারম্যান প্রতি কপির জন্য ৩শ’ টাকা করে তাকে পরিশোধ করলে পরে জন্ম সনদের কপি প্রদান করবেন বলে জানান। বাদী বাধ্য হয়ে দুটি সনদের জন্য মোট ৬শ’ টাকা অফিস সহকারীর হাতে তুলে দিয়ে সনদ সংগ্রহ করেন। চেয়ারম্যান কর্তৃক টাকা চাওয়ার অতঃপর টাকা পরিশোধের পুরো ঘটনা গোপনে ভিডিও করেন সৈয়দ সায়মন আহমদ। পরে, তিনি খোঁজ নিয়ে জানতে পারেন সরকারী ফি’র বাইরে অতিরিক্ত কোন ইউনিয়ন ফি আদায়ের বিধান নেই। বিষয়টি জানতে পেরে তার কাছ থেকে আদায় করা অতিরিক্ত ফির বৈধতার কথা জানতে চেয়ে এবং এ বিষয়ে যথাযথ ব্যাখ্যা চেয়ে গত ১৯ নভেম্বর আইনজীবীর মাধ্যমে চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীকে নোটিশ প্রদান করেন সৈয়দ সায়মন আহমদ। মামলার এক মাত্র আসামী লিগ্যাল নোটিশের সন্তুষজনক ব্যখ্যা প্রদান না করায় গত ২৩ জানুয়ারি সিনিয়র জেলা জজ আদালত সুনামগঞ্জে স্পেশাল মামলা নং ০১/২০১৯ ইং দায়ের করেন সৈয়দ সায়মন আহমদ। মাননীয় আদালত মামলাটির প্রাথমিক সত্যতা যাচাই করে দুদক কে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আদেশ প্রদান করেছেন।
উল্লেখ্য যে এই মামলার বাদী ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ আইনজীবী সৈয়দ মাসুদ হাসানের ছোট ভাই। এ বিষয়ে ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়ব মিয়া কামালীর সাথে মোবাইলে যোগাযোগ করলে চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর সাথে যোগাযোগ সম্ভব হয়নি।





























