জগন্নাথপুরে হামলায় সাবেক ইউপি সদস্য সহ আহত ৩
- Update Time : ১০:১৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় সাবেক ২ ইউপি সদস্য সহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নোয়াগাঁও গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, দাস নোয়াগাঁও গ্রামে কয়েক দিন ধরে কীর্ত্তন চলছে। এ কীর্ত্তনের জন্য ডেকোরেটার্সের মালামাল গ্রামের লোক গবিন্দ দাসের কাছ থেকে আনা না হওয়ায় গবিন্দ দাস ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গবিন্দ দাসের হামলায় রামদার আঘাতে কীর্ত্তন কমিটির কর্তা ব্যক্তি সাবেক ইউপি সদস্য অনিল চন্দ্র দাস (৬০), সাবেক ইউপি সদস্য রসময় দাস (৮০) ও চঞ্চলা রাণী দাস (৪০) সহ ৩ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত সাবেক ২ ইউপি সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে থানা পুলিশ আহতদের খোঁজ-খবর নিয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





























