০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এক ব্যক্তির আত্মহত্যা
- Update Time : ০৯:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দিলোয়ার হোসেন দিলু নামের (৪২) এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে। জানাগেছে, গত ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে গাছের সাথে গলায় রশি পেচিয়ে দিলোয়ার হোসেন দিলু আত্মহত্যা করেন। ২৭ ফেব্রুয়ারি বুধবার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই সাইফুর রহমান বলেন, আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি।





























