জগন্নাথপুরে হাওরের বেড়িবাধ পরিদর্শন
- Update Time : ০৪:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের বেড়িবাধ পরিদর্শন করেছেন হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।
২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পোল্ডার-১ এলাকায় অবস্থিত বেড়িবাধ পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী সিদ্দিকুর রহমান। এ সময় বাধের কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করলেও বাধের ভবিষ্যত নিয়ে তিনি বলেন, বর্তমানে বেড়িবাধের জন্য যেভাবে এলাপাথারিভাবে মাটি কাটা হচ্ছে, এতে ভবিষ্যতে বেড়িবাধের কাজের জন্য মাটি পাওয়া যাবে না। এছাড়া অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে বৈশাখ মাসে হাওর থেকে গরুর গাড়ি দিয়ে ধান উঠানোর জন্য রাস্তা না থাকায় কৃষকদের সমস্যায় পড়তে হবে। বর্ষা মৌসুমে পানির ঢেউয়ে বাধের মাটি ভেঙে নদীতে পড়ে দিনেদিনে নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচলের গতিপথ হারাচ্ছে। নদী ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে নদীগুলোতে অকাল বন্যার সৃষ্টি হয়ে হাওরে উৎপাদিত ফসল তলিয়ে যায়।
তাই হাওরের বোরা ফসল রক্ষা করতে ও কৃষকদের বাঁচাতে জরুরী ভিত্তিতে হাওর পাড়ের নদী খনন ও স্থায়ী বন্যা নিয়ন্ত্রন বাধ নির্মাণ করতে তিনি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।





























