০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিদ্যুতের বকেয়া বিল ৭কোটি ৭৭ লাখ অার সুদ ৯৫ লাখ : বকেয়া বিলের জন্য মামলার প্রস্তুতি চলছে

  • Update Time : ০৬:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ গ্রাহকদের কাছে বর্তমানে বকেয়া বিল ৭ কোটি ৭৭ লাখ টাকা রয়েছে। দীর্ঘ দিন যাবত বকেয়া বিল পরিশোধ না করার কারণে বিদ্যুৎ গ্রাহকদের কাছে ৯৫ লাখ টাকা সুদ এসেছে। এসব বকেয়া বিলের জন্য গ্রাহকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জগন্নাথপুর অাবাসিক প্রকৌশলী কর্মকর্তা অাজিজুল ইসলাম অাজাদ জানান, বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে উপজেলা জুড়ে বার বার মাইকিং করেও বিদ্যুতের বকেয়া বিল তুলনামূলক পরিশোধ হচ্ছেনা। গ্রাহকদের কাছে অতিরিক্ত বকেয়া বিল রয়েছে। শীঘ্রই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত বিলের জন্য সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান পরিচালনায় নামবেন।

জগন্নাথপুর বিদ্যুৎ ব্যবহারকারী অধিকাংশ গ্রাহক অভিযোগ করে বলেন, বিদ্যুৎ ব্যবহারের চেয়ে অতিরিক্ত বিল অাসে। গ্রাহকরা আরো জানান, বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছে প্রতি ইউনিট বিদ্যুৎ ব্যবহারে কতো টাকা করে বিল অাসে জানতে চেয়ে কোন সদুত্তর পাননি। এমন প্রশ্নে কর্মকর্তারা উরাল উত্তর দিয়ে অফিসে যোগাযোগ করবেন বলে দ্রুত চলে যান।

জানাগেছে, গ্রাহকদের কাছে অতিরিক্ত বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারনে সংযোগ বিচ্ছিন্ন করে মামলাও হতে পারে গ্রাহকদের বিরুদ্ধে। বিদ্যুতের এ দীর্ঘ বকেয়া বিল পরিশোধ করতে জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের উপর মহল থেকে বেশ চাপ দেওয়া হচ্ছে, যে কারনে শীঘ্রই উপজেলা জুড়ে বিদ্যুতের বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্নের অভিযান চলবে এবং মামলাও হবে। এসব কার্যক্রম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বিদ্যুতের বকেয়া বিল ৭কোটি ৭৭ লাখ অার সুদ ৯৫ লাখ : বকেয়া বিলের জন্য মামলার প্রস্তুতি চলছে

Update Time : ০৬:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯