সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে সংঘর্ষে আহত ২ আটক ১
- Update Time : ০৬:৪১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় প্রবাসী সহ ২ জন আহত ও ১ জনকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের করিমপুর ছাহারিয়া গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে, ২৯ জানুয়ারি মঙ্গলবার রাতে করিমপুর ছাহারিয়া গ্রামের জাবেদ মিয়া ও কমলা মিয়ার লোকজনের মধ্যে জায়গা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় জাবেদ মিয়া পক্ষের যুক্তরাজ্য প্রবাসী আবদুল মুমিন চৌধুরী শাহীন ও জাবেদ মিয়া আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে প্রবাসী আবদুল মুমিন চৌধুরী শাহীনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও আহত জাবেদ মিয়াকে আকট করেছে থানা পুলিশ। এ সময় প্রবাসী আবদুল মুমিন চৌধুরী নিজেকে গুলিবিদ্ধ দাবি করলেও কর্তব্যরত চিকিৎসক ডা. শায়খুল ইসলাম গুলির বিষয়ে নিশ্চিত নন বলে জানান।





























