জগন্নাথপুরে হলিয়ারপাড়া ফাজিল মাদরাসা’র বার্ষিক ছুন্নী সম্মেলন অনুষ্টিত
- Update Time : ১০:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য দ্বীনি বিদ্যাপীঠ হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র ৪২ তম বার্ষিক ছুন্নী মহাসম্মেলন ২৮ জানুয়ারী সোমবার অনুষ্টিত হয়েছে। মাদরাসা গভর্ণিং বডির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আব্দুল হক এর সভাপতিত্বে ও স্বনামধন্য অধ্যক্ষ বিশিষ্ট লেখক-গবেষক আলহাজ্ব মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ্ (রহঃ) এর সুযোগ্য ছাহেবজাদা হযরত আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত আল্লামা মুফতি মানজুর হোসাইন ঢাকা। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান অধ্যক্ষ শাহ্ চান্দ শাহি কালু (রহঃ) আলিম মাদরাসা মিতার বাজার, হযরত মাওলানা নাজিম উদ্দিন প্রভাষক দারুল উলুম বিশ্বনাথ কামিল মাদরাসা। সকাল ১০ টা হতে মধ্যরাত পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্টিত সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্টান প্রধান-শিক্ষকবৃন্দ, দূরদূরান্তের মুসল্লিয়ান, এলাকাবাসী ও মাদরাসা’র সম্মানিত শিক্ষকমন্ডলী এবং বিপুলসংখ্যক ছাত্র উপস্থিত ছিলেন। সবশেষে পবিত্র মিলাদ ও দেশবাসীর কল্যাণ কামনায় মুনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।





























