জগন্নাথপুরে আল্লামা ইমাদ উদ্দিন ভূট্টো (রহঃ) স্মৃতি পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত
- Update Time : ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র প্রতিষ্ঠাতা সুপার হযরত আল্লামা ইমাদ উদ্দিন ভূট্টো (রহঃ), প্রতিষ্টাকালীন ও সাবেক সভাপতি-সদস্যমন্ডলী, প্রতিষ্টাকালীন শিক্ষক ও সাবেক শিক্ষক এবং এলাকার মুর্দেগানদের স্মরণে হযরত আল্লামা ইমাদ উদ্দিন ভূট্টো (রহঃ) স্মৃতি পরিষদের আয়োজনে মাদরাসার কনফারেন্স রুমে রবিবার (২০ জানুয়ারী) আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। পরিষদের সভাপতি ক্বারী মোঃ তৈমুছ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলিয়ারপাড়া মাদরাসা গভর্ণিং বডির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আব্দুল হক, হযরত শাহজালাল (রহঃ) হাফিজিয়া মাদরাসা’র প্রধান শিক্ষক হাফিজ মোঃ আব্দুল কাইয়ুম, মাওলানা মোঃ তাজুল ইসলাম, শিক্ষক ও সংগঠক মোঃ মিজানুর রহমান মিজান, মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী,পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম ও প্রচার সম্পাদক, শিক্ষক মাওলানা মহিউদ্দিন এমরান এর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন মাদরাসা’র সহকারী অধ্যাপক মাওলানা ছাইফুল ইসলাম, আরবী প্রভাষক মাওলানা আব্দুল মন্নান, বাংলা প্রভাষক রফিকুল ইসলাম মল্লিক, ইংরেজি প্রভাষক আলী আসকর, ইতিহাসের প্রভাষক রোকন উদ্দিন, আরবী প্রভাষক ফরিদ আহমদ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুস শাকুর, নূর মোহাম্মদ, কামরুজ্জামান সাদেক, মাওলানা মকবুল হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, কাছুম আলী, পরিষদের সদস্যদের মধ্যে আব্দুল মতিন, আলাউদ্দিন, মনির উদ্দিন, গয়াছ মিয়া, আজিজুর রহমান, চেরাগ আলী, ক্বারী আব্দুল খালিক, হাফিজ তমিজ উদ্দিন, ক্বারী হাবিবুর রহমান, তেরাব আলী, নূর মিয়া, ক্বারী জুবায়ের আহমদ প্রমুখ।
অনুষ্টানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদরাসা ছাত্র আশিকুর রহমান, নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন মোঃ আলী আহসান। পরিশেষে মুনাজাতের অনুষ্ঠানের সমাপ্তি হয়।





























