জগন্নাথপুরে মীরপুর ইউনিয়নে প্রবাসীদের অর্থায়নে মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন
- Update Time : ১২:০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নে শ্রীরামসী গ্রামের প্রবাসীদের অর্থায়নে শ্রীরামসী মহিলা মাদ্রাসার অানুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন উপলক্ষে অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শনিবার (১৯ জানুয়ারী) গ্রামের বিশিষ্ট মুরুব্বি চমক আলীর সভাপতিত্বে তানজির আলম তামিম ও আলী কাউছারের পরিচালনায় এবং ছাদিক আহমদের পবিত্র কোরঅান তেলাওয়াতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলী আক্কাস ও লিলু মিয়া।
শ্রীরামসী মহিলা মাদ্রাসার অানুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম শায়খ হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর দারুল হাদিস বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ অাবু অালী, শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, শ্রীরামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক,
মাওলানা অাবুল হাসান, মাওলানা অামিনুল ইসলাম, মানবাধিকার কর্মী মাহবুব হোসেন প্রমূখ।





























