০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন চাঁন মিয়া সভাপতি, সাহারুল ইসলাম সম্পাদক

  • Update Time : ০৬:৫৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন অ্যাড. মো. চাঁন মিয়া ও অ্যাড. মো. সাহারুল ইসলাম। সভাপতি পদে মো. চাঁন মিয়া ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাড. রবিউল লেইছ রোকেস পেয়েছেন ১০৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. সাহারুল ইসলাম ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. আব্দুল অদুদ পেয়েছেন ৭৭ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বদর উদ্দিন পেয়েছেন ৪৮ ভোট। সহ-সম্পাদক পদে অ্যাড. আমিরুল হক (১) ২৪১ ভোট ও অ্যাড. নাসিরুল হক আফিন্দী ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অপর দুই প্রতিদ্বন্দ্বী অ্যাড. আনিসুজ্জামান পেয়েছেন ১০৮ ভোট এবং অ্যাড. আমিরুল হক (৩) পেয়েছেন ৭৪ ভোট। অর্থ সম্পাদক পদে অ্যাড. নাজমুল করিম ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. আবুল বাশার পেয়েছেন ৮০ ভোট। সাহিত্য সম্পাদক পদে অ্যাড. জয়শ্রী দেব বাবলী ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মুনির আহমদ পেয়েছেন ১১৮ ভোট। তাছাড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. আসাদ উল্লাহ সরকার ও অ্যাড. মো. সামছুল হক। পাঠাগার সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অ্যাড. মোহাম্মদ আব্দুছ ছালাম। সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাড. মোহাম্মদ জুয়েল মিয়া। এছাড়া নির্বাহী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. ফরিদ উন নবী, অ্যাড. মো. আব্দুল হক, অ্যাড. মো. শেরেনূর আলী, অ্যাড. আনোয়ার হোসেন ও অ্যাড. মো. আজাদুল ইসলাম।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. শামসুদ্দিন। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ভোট গণনা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন চাঁন মিয়া সভাপতি, সাহারুল ইসলাম সম্পাদক

Update Time : ০৬:৫৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯