এম এ মান্নানের পক্ষে নির্বাচনে অংশ নিতে আ.লীগ নেতা শাহ ইয়াওর মিয়ার স্বদেশ প্রত্যাবরতন উপলক্ষে বিদায় অনুষ্ঠান
- Update Time : ০৮:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ অাসনে অাওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী প্রতিমন্ত্রী অালহাজ্ব এম এ মান্নানের পক্ষে নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্য আওয়ামীলীগ লীডস শাখার সাধারন সম্পাদক শাহ ইয়াওর মিয়ার স্বদেশ প্রত্যাবরতন উপলক্ষে যুক্তরাজ্যের স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে শাহ ইয়াওর মিয়ার বিদায় অনুষ্টানের আয়োজন করা হয়।
শাহ ইয়াওর মিয়ার বিদায় অনুষ্টানে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ লীডস শাখার সভাপতি দিলাওর রহমান মুজিব, সহ-সভাপতি মো: ছালিক মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগ লীডস শাখার যুগ্ন সাধারন সম্পাদক মো : আকতারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক শাহ কুহিনুর আলম, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ লীডস শাখার সভাপতি মো: আবু খালেদ, সাধারন সম্পাদক মো: সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক রাজু রায়, যুক্তরাজ্য যুবলীগ লীডস শাখার সভাপতি শাহ মো: সুহেল আহমেদ, সহ-সভাপতি মো: আবু মিয়া, ভারপ্রপ্তে সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন, যুক্তরাজ্য লীডস আওয়ামীলীগ নেতা মো: নুর মিয়া, জয়ানাল মিয়া প্রমুখ।





























