০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট-৪ আসন পূণরায় আওয়ামী লীগের নৌকার মাঝি ইমরান
- Update Time : ০৬:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহআলম,গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় নৌকা প্রতীক নিয়ে
নির্বাচনে লড়বেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরান আহমদ। রোববার
মনোনয়ন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি এর আগে ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮ এবং সর্বশেষ ২০১৪ সালে এমপি নির্বাচিত হয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন।
সিলেট-৪ আসনে ইমরান আহমদ মনোনয়ন পাওয়ায় এ আসনের আওয়ামী লীগের অঙ্গ
সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।



















