গোয়াইনঘাটে মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের নব নির্বাচিত কমিটির দায়ীত্ব গ্রহণ
- Update Time : ০৮:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট থেকে :: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের বর্তমান কার্য পরিষদের বিদায়ী সংবর্ধনা, মিলাদ মাহফিল এবং নবগঠিত কার্যপরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে সংগঠনের বিদায়ী সভাপতি মো.হোসাইন ইসহাক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন নাজিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাথেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল কাদির, পূর্ব জাফলং যুবলীগের যুগ্ম অাহবায়ক কামাল হোসাইন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইব্রাহিম আলী, সংগঠনের সাবেক সভাপতি অাব্দুস ছাত্তার, সিরাজ মিয়া, অাব্দুল অাজিজ, ফরহাদ অালী, জাফলং ট্রাক চালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, যুবলীগ নেতা শ্রী শেরগুল গোসাইসহ নবনির্বাচিত কমিটির সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুর আহমদ জাহিদসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী কমিটি, নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ ও দায়িত্ব হস্তান্তর করেন।



















