সিলেট-২ আসনে মুনতাসির অালী ২৩ দলীয় জোটের প্রার্থী নিশ্চিত
- Update Time : ০৭:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের অংশিদার (শরীক দল) খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রাজপথ কাপানো ছাত্র মজলিসের সাবেক তিনবারের কারানির্যাতিত কেন্দ্রীয় সভাপতি সর্ব দলীয় ছাত্রঐক্যের প্রতিষ্ঠাতা ৯০দশকের ছাত্রনেতা মুহাম্মদ মুনতাসির আলী সিলেট-২ আসনে নির্বাচন করবেন নিশ্চিত হয়েছে।
সিলেট-২ আসন থেকে এবার নির্বাচন করবেনই খেলাফত মসলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসির আলী। ২০১৪ সালের নির্বাচনেও তিনি প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু ২০ দল নির্বাচনে না যাওয়ায় তারা অংশ নেননি।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ২৩ দলীয় জোটের শীর্ষ নেতা মুহাম্মদ মুনতাসির আলী জগন্নাথপুর পত্রিকাকে জানান, ২৩ দলীয় জোটের পরীক্ষিত দল খেলাফত মজলিস। সিলেট বিভাগে রয়েছে খেলাফত মজলিসের নিজস্ব বিশাল ভোটব্যাংক। এ কারণে খেলাফত মজলিস ২৩ দলীয় জোটের কাছে এ আসনে মনোনয়ন চায়।’ যদি জোট থেকে দেয়া হয় তাহলে তিনি নির্বাচন করবেন, আর জোট থেকে না দিলেও নির্বাচন করবেন। নির্বাচন থেকে পিছু হটার তার সুযোগ নেই।
তিনি বলেন, ‘খেলাফত মজলিস নিবন্ধন রক্ষা করতে হলে একটি আসনে তার দলীয় মার্কায় নির্বাচন করতে হবে। আর সেটি আমিই করবো।’ ভোটের হিসাব জানিয়ে মুনতাসির আলী বলেন, ‘খেলাফত মজলিসের প্রায় ৫০ হাজার ভোট রয়েছে এই আসনে। মাদরাসাকেন্দ্রিক ভোটব্যাংক তার পক্ষে রয়েছে। উপজেলা নির্বাচনে সে প্রমাণ খেলাফত মজলিস দেখিয়েছে বলে দাবি করেন তিনি।’
সিলেট- ২ অাসনের নির্বাচনী এলাকার সচেতন ভোটারদের সাথে অালাপকালে জানান, ইলিয়াস অালীর পরিবর্তে নৌকার সাথে ভোটের মাঠে লড়তে রাজপথের পরীকৃত জননেতা মুনতাসির অালীর বিকল্প নেই।



















