বিশ্বনাথে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমনের জন্মদিন পালন
- Update Time : ০৫:২৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুবলীগ-ছাত্রলীগ নেতা আবদুল আজিজ সুমনের জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেলের পরিচালনায় জন্মদিন পালনের সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, যুবলীগ নেতা অ্যাডভোকেট সায়েদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার, আওয়ামী লীগ নেতা আনোয়ার মিয়া, আবদুর রুপ, শানুর আহমদ জয়দু, রকন মিয়া, কাজী দেলোয়ার হোসেন নুরুল, প্রবাসী আওয়ামী লীগ নেতা চেরাগ আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, শ্রমিক লীগ নেতা মতছির আলী, যুবলীগ নেতা শাহ শহীদুল ইসলাম, গিয়াস উদ্দিন, তোফায়েল আহমদ, দবির মিয়া, আসাদ আহমদ, রাজু আহমদ খান, আবদাল মিয়া, স্বেচ্চাসেবক লীগ নেতা রফিক মিয়া, রফিক আলী, নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, লিটন দে, আলী আহমদ জুয়েল, নজরুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, জুবায়ের আহমদ জয়, মাসুদ আহমেদ, ছাত্রলীগ নেতা সায়হাম আহমদ, সিরাজুল ইসলাম রুকন, আবদুল বাতিন, শেখ দিপু, মাছুম আহমদ, জাকির হোসেন মামুন, আবিদুর রহমান আবিদ, মিয়াদ আহমদ, আশরাফ আহমদ, শেখ জুয়েল, শিপন আহমদ, কয়েছ আহমদ, হিমেল আহমদ, টিপু মিয়া, আবদুর রকিব, মঈন উদ্দিন আবদুল বাছিত, ইমরান আহমদ প্রমুখ’সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



















