ইয়াহ্ইয়া চৌধুরীকে পুনরায় এমপি নির্বাচিত করার লক্ষ্যে প্রস্তুতি সভা
- Update Time : ০৪:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া’কে পুনরায় এমপি নির্বাচিত করার লক্ষ্যে বিশ্বনাথে লামাকাজী ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ নভেম্বর) বিকেলে লামাকাজী বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি চান মিয়ার সভাপতিত্বে ও জাতীয় পার্টি নেতা জুয়েল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল বলেন, বিগত ৫ বছরে লামাকাজী ইউনিয়ন সহ সিলেট-২ আসনের নজিরবিহীন উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। এলাকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এহিয়া চৌধুরীর বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে ইয়াহ্ইয়া চৌধুরীকে পুনরায় নির্বাচিত করতে তিনি সকলের প্রতি আহবান জানান।
সভায় জাপা নেতা ক্বারী বারিক মিয়া, ওয়ারিছ মিয়া, তবরুক আলী, জাহাঙ্গির আলম, আব্দুল মন্নান, আব্দুস শহিদ, আব্দুল হাই, শরাফত আলী, আব্দুন নুর, প্রতাব পাল, ইছমত আলী, সিরাজুল ইসলাম, নুরুল আমিন, জুনেদ আহমদ, কালা মিয়া, লালা মিয়া, হাজী ওমর আলী, আফরুজ আলী, নুর উদ্দিন, রুবেল আহমদ, রোমান আহমদ, জাহেদ আহমদ, সায়েখুল ইসলাম, সুজন মিয়া, নজই মিয়া, আলিম উদ্দিন, বিলাল উদ্দিন, আনা মিয়া, সিদ্দিকুর রহমান, সাহাবুদ্দিন, ইমরান হোসেন, বশর মিয়া, তাজুল ইসলাম, নুরুল হক, আব্দুল আহাদ, হুসিয়ার আলী, তছির উদ্দিন প্রমুখ সহ জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















