০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে সাংবাদিকদের সাথে দিলওয়ার হোসেনের মতবিনিময়

  • Update Time : ০৭:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

হুসাইন আহমদ মিসবাহ, বালাগঞ্জ থেকে :: সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরস্থ আল হেরা আইডিয়াল একাডেমিতে শনিবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, খেলাফত মজলিস সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন বলেন, আমি এই আসনের মাটি ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে নির্বাচনে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে। তাই দলের সবুজ সংক্ষেত পেয়েই আমি মাঠে কাজ করছি। আমি নির্বাচিত হলে প্রথমেই এই আসনের অবকাঠামোর উন্নয়নের দিকে নজর দেবো। আমার মতে উন্নয়নের পূর্বশর্ত রাস্তাঘাটের বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে আমি অগ্রাধিকার দেবো।

দ্বিতীয়ত আমি নজর দেবো স্বাস্থসেবার দিকে। এই আসনের সকল উপজেলায় হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক থাকলেও সেগুলোতে পর্যাপ্ত জনসেবার ব্যাবস্থা নেই। অনেক স্বাস্থসেবা কেন্দ্র থেকে দায়িত্বশীলদের কর্তব্য পালনে অবহেলারও খবর পাওয়া যায়। যার জন্য আজ মানুষ শহরমুখী হতে বাধ্য হয়েছে। তাই মানুষের প্রকৃত উন্নয়নের জন্য স্বাস্থসেবার উন্নতি খুবই জরুরী।

তৃতীয়ত আমি নজর দেবো স্বনির্ভরতা সৃষ্টিতে। আমি বিশ্বাস করি সাধ্যানুযায়ী যতক্ষন পর্যন্ত মানুষকে স্বনির্ভর করা যাবেনা, ততক্ষন পর্যন্ত উন্নয়ন সার্বজনীন হবেনা। কেউ উন্নতির চরম শিখরে আরোহন করলের কেউ দিন কাটাবে অনাহারে বা অর্ধাহারে। অন্যান্যের মাঝে নদী ভাঙ্গন রোধ, কৃষি উন্নয়ন সহ সকল বিষয়েই সাধ্যনুযায়ী কাজ করবো ইনশা আল্লাহ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সমকাল ও দৈনিক শুভ প্রতিদিন এর প্রতিনিধি রজত দাশ ভুলন। দৈনিক সিলেটের ডাক এর প্রতিনিধি জিল্লুর রহমান জিলু। দৈনিক মানচিত্রের প্রতিনিধি আব্দুল কাদির। দৈনিক বিজয়ের কন্ঠের প্রতিনিধি মুমিন মিয়া। দৈনিক ডেসটিনির প্রতিনিধি আব্দুশ শহীদ। বাংলা মিররের প্রতিনিধি তারেক আহমদ।

মতবিনিময়ে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও খেলাফত মজলিস সিলেট জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আলী আছগর। খেলাফত মজলিস জেলার অফিস সম্পাদক মাওলানা আশিকুর রহমান, উপজেলা সহ-সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, সেক্রেটারি আবুল কাশেম অফিক, সহ সেক্রেটারি মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু ও গিয়াস উদ্দিন নোমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ, খেলাফত মজলিস নেতা মুজিবুর রহমান, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, দেওয়ান বাজার ইউনিয়নের তত্তাবধায়ক মাওলানা হাফিজ আব্দুল মুক্তাদির লায়েক, বোয়ালজুর ইউনিয়ন সভাপতি আব্দুল হাফিজ, ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি নাসিম আহমদ সোহাগ, বেলাল আহমদ তালুকদার, মাওলানা ফারুক আহমদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বালাগঞ্জে সাংবাদিকদের সাথে দিলওয়ার হোসেনের মতবিনিময়

Update Time : ০৭:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮