বিশ্বনাথে মরহুম হাজি ইসকন্দর আলী ফাউন্ডেশনের কমিটি গঠন
- Update Time : ০৭:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জনকল্যাণমূখী ও আর্ত মানবতার সেবা করার উদ্দেশ্যে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাওঁ গ্রামে ‘মরহুম হাজি ইসকন্দর আলী ফাউন্ডেশন’ নামের একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করে।
মরহুম হাজি ইসকন্দর আলীর পরিবারের পক্ষে শাহ আব্দুল সমছু আজম ও শাহ আব্দুল নুর আতিক কে উপদেষ্টা করে ২১ বিশিষ্ট এ নতুন কমিটি গঠন করা হয়। প্রতিষ্টাতা চেয়ারম্যান হিসাবে শাহ আব্দুল রব গৌছ, ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল ওয়াহীদ বাবুল, সাধারণ সম্পাদক শাহ মোঃ আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তোফায়েল আহমদ শাকিল, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কুতবে আলম, অর্থ সম্পাদক শাহ মোঃ ছায়েদ, সমাজ কল্যান সম্পাদক শাহ মোঃ আনছার, অফিস সম্পাদক শাহ মোঃ জাহেদ, প্রচার সম্পাদক শাহ মোঃ আফছার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওঃ জিয়াউল হক তালুকদার, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ খান মালিক।
সদস্য শাহ মোঃ জুনেদ, শাহ মোঃ লুকমান, মোঃ হাসান সিকদার, শাহ মোঃ ইমরান, শাহ আব্দুল আজিজ রাজু, শাহ আব্দুল মিজান রুহন, শাহ আব্দুল কাইয়ুম, শাহ আব্দুল কারীম, শাহ আব্দুল রাহিম ছাফওয়ান।



















