জেলা প্রশাসক বরাবরে কালারুকা মাদরাসায় হামলাকারীদের গ্রেফতারের দাবীতে স্মারকলিপি
- Update Time : ০৪:১৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট সদর উপজেলার পুরান কালারুকা দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসায় সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে ৪ নভেম্বর রোববার দুপুরে সিলেট সদর উপজেলা সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে সিলেটে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, ফোরামের আহবায়ক আজির উদ্দিন পাশা, সদস্য সচিব মোঃ শরীফ উদ্দিন, পুরান কালারুকা দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুজাহিদ উদ্দিন, সুপার মাওলানা এরশাদ খান, টিভি গেইট মাদরাসার সুপার সৈয়দ কুতবুল আলম, সিরাজুল ইসলাম আলীম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা কারী নূরুল হক, শিক্ষক আবুল বাশার প্রমুখ। এর আগে দুপুর ১২টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট সদর উপজেলা সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদরাসার পূর্ব নির্ধারিত ওয়াজ মাহফিরে হামলা চালিয়ে মাইক, প্যান্ডেল, জেনারেটর সহ মাদরসার নবনির্মিত ভবন, টিনসেড ঘর, দরজা, জানালা ও অন্যান্য আসবাবপত্র সহ সরকারী সম্পদ ভাংচুর এবং লুট করে নেয়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে নিরীহ ছাত্র-শিক্ষকের উপর হামলা চালায়।
বক্তারা হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি এবং মাদ্রাসার ক্ষয়-ক্ষতি পূরণ সহ আহতদের চিকিৎসা ব্যয়ভার প্রদানের দাবী জানান। স্মারকলিপিতে উক্ত দাবীগুলো আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয়েছে। ফোরামের আহবায়ক আজির উদ্দিন পাশার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শরীফ উদ্দিনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, পুরান কালারুকা দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুজাহিদ উদ্দিন, সুপার মাওলানা এরশাদ খান, টিভি গেইট মাদরাসার সুপার সৈয়দ কুতবুল আলম, সিরাজুল ইসলাম আলীম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা কারী নূরুল হক, শিক্ষক আবুল বাশার, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক জাফর আহমদ, সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিভি গেইট মাদরাসার শিক্ষক সাজিদ আলী, হাউসা আলিম মাদরাসার সহ সুপার মাওলানা আব্দুল মালিক, শিক্ষক কবির আহমদ, কাজিরগাঁও দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা তাজ উদ্দিন, মাওলানা মতিউর রহমান, মাওলানা আবুল কাশেম, রাজাগাঁও দাখিল মাদরাসার সুপার শেহাবুল হক শরিফ, মাওলানা রুহুল আমীন, দারুল মোস্তফা মাদরাসার সুপার মাওলানা কামাল উদ্দিন, কাজিরগাঁও গ্রামের মুরব্বী হাফিজ তৈমুছ আলী, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, পশ্চিম জেলার সাধারণ সম্পাদক আলী হায়দার, মহানগর আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম, কালিরগাঁও দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আরিফুল ইসলাম মানিক, খানকায়ে লতিফিয়া সদর উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সদর উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আবু লেইছ, শিবেরবাজার আইডিয়াল সোসাইটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জিয়া, আনোয়ার হোসেন, শাহাব উদ্দিন, আব্দুল মান্নান, শাহীন আহমদ, রুকন উদ্দিন, আলমগীর হোসেন, কাওছার আহমদ, আব্দুল হাই, রইছ উদ্দিন, সায়েফ আহমদ, মাওলানা আব্বাস আলী, ময়মুন মাইকের প্রোপাইটার নুরুল ইসলাম প্রমুখ।



















