ওসমানীনগরে ব্যবসায়ী শহিদুল ইসলাম চৌধুরীর মুক্তির দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৭:০০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে র্যাবের হাতে আটক ব্যবসায়ী শহিদুল ইসলাম চৌধুরীর মুক্তির দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার কচপুরাই গ্রামস্থ শহিদুল ইসলামের বাড়িতে এলাকাবাসীর উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে শহিদুল ইসলাম মুক্তি পরিষদ গঠন এবং গণস্বার সংগ্রহ করা হয়।
সিলেট এইডেট স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক সৈয়দ এনায়েত হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী মনির মিয়ার পরিচালানায় সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ এফতার হোসেন পিয়ার, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ব্যবসায়ী গৌছ মিয়া, জেলা পরিষদের সদস্য আশিক মিয়া, আওয়ামীগ নেতা সৈয়দ আনোয়ার আলী, পীর সৈয়দ আহমদ জান সানুর, এখলাসুর রহমান, সাহাব উদ্দিন শিকদার, সাবু মিয়া, শফিউল আলম, শফিক মিয়া, মোস্তাক আহমদ ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার, তছন মিয়া প্রমুখ।
এসময় বক্তরা বলেন, শহিদুল ইসলাম চৌধুরী ষড়যন্ত্রের শিকার। সে ইয়াবা ব্যবসায়ী নয়। জায়গা সংক্রান্ত বিরুধের জেরেই পরিকল্পিত ভাবে তাকে ফাঁসানো হয়েছে। বিষয়টি নিরপে তদন্তের মাধ্যমে প্রকৃত দুস্কৃতিকারীদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে শহিদুলের মুক্তির জোর দাবি জানান বক্তারা।
সমাবেশে সৈয়দ এফতার হোসেন পিয়ারকে সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান মানিককে সাধারণ সম্পাদক করে শহিদুল ইসলাম মুক্তি পরিষদ গঠন করা হয়।



















