০১:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা’সহ ৪ পুলিশ অফিসার পুরস্কৃত
- Update Time : ১০:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: দস্যূতা দমন, অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা’সহ বিভিন্ন মামলার রহস্য উদ্ঘাটন করায় বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম’সহ থানার ৪ পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হয়েছে।
অন্যান্য পুরস্কারপ্রাপ্ত পুলিশ অফিসাররা হলেন বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান, এসআই সবুজ কুমার নাইডু ও এসআই মহব্বত হোসেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেটের পুলিশ লাইন হলরুমে জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাদের হাতে এই শ্রেষ্টত্বের পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম।



















