০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফলোআপঃ কমলগঞ্জে গৃহবধূর মৃত্যুর ঘটনায় করা মামলায়, শ্বাশুড়ি গ্রেপ্তার

  • Update Time : ০৪:০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

আসহাবুর ইসলাম শাওন, কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী কাঁঠালকান্দি গ্রামে বাড়ির আম গাছে ঝুলন্ত অবস্থায় তামান্না আক্তার (২০) নামের গৃহবধূর লাশ উদ্ধারের পর এ ঘটনায় নিহত গৃহবধূর বড় ভাই রকিবুল ইসলাম কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রকিবুল ইসলামের করা অভিযোগেই রোববার (২৮ অক্টোবর) রাতেই পুলিশ সৎ শ্বাশুড়ি লুৎফা বেগমকে গ্রেপ্তার করেছে।

ইসলামপুরের কাঁঠালকান্দি গ্রামের মো. আছদ আলীর ছেলে মো. আব্দুল হামিদ (২৪)-এর সাথে দুই বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলো তামান্না । প্রথমত তাদের দু’পরিবারের কেউ মেনে না নিলেও পরবর্তীতে তাদেরকে মেনে নেয় দু’পরিবারের লোকজন। কিন্তু বিয়ের পর থেকে সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে দেন সৎ শ্বাশুড়ি লুৎফা বেগম, আর এ অশান্তির আগুনে পুড়ে ছাই হলো গৃহবধু তামান্নার জীবন। আী ঘটনার পর থেকে তামান্নার স্বামী আব্দুল হামিদ পলাতক রয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান মামলার ২নং আসামি সৎ শ্বাশুড়িকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ফলোআপঃ কমলগঞ্জে গৃহবধূর মৃত্যুর ঘটনায় করা মামলায়, শ্বাশুড়ি গ্রেপ্তার

Update Time : ০৪:০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮