১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সব কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা ১৫ মে শুরু

  • Update Time : ১০:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত দেশের সব কওমি মাদ্রাসায় অভিন্ন প্রশ্নে দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ রবিবার চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসায় কওমি মাদ্রাসার সনদের মান বাস্তবায়ন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী।

সভা শেষে কমিটির সদস্য মাওলানা মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, সভায় সর্বসম্মিতক্রমে সিদ্ধান্ত হয়েছে আগামী ১৫-২৫ মে পর্যন্ত দেশের সব কওমি মাদ্রাসায় অভিন্ন প্রশ্নে দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়ার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। শিগগির ঢাকায় বোর্ডের কার্যালয় নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান দিয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দেশের সব কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা ১৫ মে শুরু

Update Time : ১০:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭