১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ টাকায় ধান, ৩৪ টাকায় চাল ও ২৮ টাকায় গম কিনবে সরকার
- Update Time : ০৪:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগননাথপুর পত্রিকা ডেস্ক :: কৃষকের কাছ থেকে এ বছর ২৪ টাকা কেজি ধরে ধান, ৩৪ টাকায় চাল ও ২৮ টাকা কেজি ধরে গম কিনবে সরকার।
রোববার (১৬ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান, খাদ্যমন্ত্রী অ্যডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, এ বছর ধান সংগ্রহ করা হবে ৮ লাখ মেট্রিক টন এবং চাল সংগ্রহ করা হবে ৭ লাখ মেট্রিক টন। সরকার ধান-চাল কেনার মূল্য কৃষককে সরকারি অ্যাকাউন্ট ফে চেকের মাধ্যমে পরিশোধ করবে। যাতে মধ্যস্বত্বভোগীদের কোনো দৌরাত্ম না থাকে। কৃষকরা যাতে উচিত মূল্য পায়।
বৈঠকে উপস্থিতি ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকট কামরুল ইসলাম।





























