ওসমানীনগরে ৪টি গরু ভর্তি পিকআপসহ আটক ৪
- Update Time : ০৫:১৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহীন চৌধুরী, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগরে ৪টি গরু ভর্তি পিকআপ ভ্যানসহ আন্তজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।
জানা যায়, ২০ অক্টোবর শনিবার ভোর সাড়ে ৭টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারস্থ ওসমানী হোটেলের সামন থেকে এস আই মমিনুল ইসলামের নেতৃতে সঙ্গীয় এএসআই আবুল কালাম, এএসআই ইয়াসির আরাফাতসহ একদল পুলিশ তাদের আটক করে।
আটকৃত গাড়ির নম্বর – সিলেট মেট্রো- ন ১১-০২৯৭, আটককৃতরা হলো, জৈন্তাপুর উপজেলার মটরকুন্ডা চার লাইন গ্রামের আব্দুল মজিদের পুত্র ইলিয়াস আলী(৩২), হাজারী সেন গ্রামের সাইফুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম(২৫), ছোটারী সেন বাগ গ্রামের জুনাব আলীর পুত্র ফরিদ মিয়া(৩৫) ও পূর্ব গরদনা গ্রামের আছমত আলীর পুত্র রিয়াজ উদ্দিন (২৪)।ওসমানীনগর থানার এসআই মমিনুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা রুজু হয়েছে, মামলা নম্বর – ১০, তারিখ-২০/১০/১৮ খ্রি:।



















