প্রিন্সিপাল হাবিবুর রহমানের ইন্তেকালে ছাত্র মজলিস সিলেট মহানগরীর শোক
- Update Time : ০৫:০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিলেটের জামেয়া মাদানিয়া কাজিরবাজারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর।
সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আফজাল হোসাইন কামিল ও সেক্রেটারি মুহাম্মদ ফখরুল ইসলাম এক যৌথ শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দ আরো বলেন, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। তাঁর ছিল একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। জীবনভর তিনি ইসলামী সমাজ বিপ্লবের লক্ষ্যে কাজ করেছেন। তার ইন্তেকালে জাতি একজন নির্ভীক মুজাহিদকে হারালো। এ শূন্যতা পূরণ হবার নয়। আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমীন। বিজ্ঞপ্তি



















