০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সদর উত্তর শাখা পূণর্গঠন সম্পন্ন
- Update Time : ০৯:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সদর উত্তর শাখা পূণর্গঠনের লক্ষে ৮ অক্টোবর সোমবার বিকেলে স্থানী শীবের বাজার হাসান কমিনিটি সেন্টারে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশের অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশানার হিসেবে উপস্থিত থেকে শাখা পূণর্গঠন করেন সিলেট পশ্চিম জেলার সভাপতি ছাত্রনেতা জাকির হোসেন সাঈদ ।
উপস্থিত সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৮-১৯ সেশনের জন্য সভাপতি পুনরায় নির্বাচিত হন শামীম আহমদ ও সেক্রেটারি মনোনিত হন ইসলাম উদ্দীন। সমাপনি অধিবেশনে নবনির্বাচিত সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও মনোনীত সেক্রেটারি ইসলাম উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলার অফিস ও পাঠাগার সম্পাদক রাশেদ আহমদ, শ্রমিক মজলিস সিলেট জেলার সহ সাধারন সম্পাদক মাওঃ কে এম রফিকুজ্জামান প্রমূখ। বিজ্ঞপ্তি






















