০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে দায়িত্ব গ্রহণ করেই কাজের কথা বললেন মেয়র অারিফ
- Update Time : ০৬:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে কাজপাগল হিসেবে খ্যাত মেয়র আরিফুল হক চৌধুরী দ্বিতীয়বারের মত দায়িত্ব গ্রহণ করেই কাজের কথা বললেন। তিনি বলেন, গত মেয়াদের অসমাপ্ত কাজগুলো দ্রুত সমাপ্ত করবো। এর পরই নির্বাচনের সময় নগরবাসীকে দেয়া ওয়াদাগুলো পূরণ করেবো।
সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরী তিনি এসব কাজের জন্য অতীতের ন্যয় নগরবাসী ও বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন। সোমবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তিনি করপোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।






















