ছাত্র মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা পূণর্গঠন সম্পন্ন
- Update Time : ০৩:৫১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার বিশ্বনাথ উপজেলা শাখা পূণর্গঠনের লক্ষে ৭ অক্টোবর বিকেলে স্থানীয় মজলিস মিলনায়তনে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশানার হিসেবে উপস্থিত থেকে শাখা পূণর্গঠন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সভাপতি ছাত্রনেতা জাকির হোসেন সাঈদ ।
উপস্থিত সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৮-১৯ সেশনের জন্য সভাপতি পুনরায় নির্বাচিত হন খালেদ আহমদ ও সেক্রেটারি মনোনিত হন ফখরুল ইসলাম।
সমাপনি অধিবেশনে নবনির্বাচিত সভাপতি খালেদ আহমদের সভাপতিত্ব ও সেক্রেটারি ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি মুহাম্মদ শাহাব উদ্দীন, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার সহ-সাধারন সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বায়তুলমাল সম্পাদক এনামুল হক, মুহিবুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি






















