১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নববর্ষের পহেলা বৈশাখকে আনন্দে নয়, নিরানন্দে বরণ করলো গোটা সুনামগঞ্জবাসী
- Update Time : ১২:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শিক্ষাবিদ মোঃ মিজানুর রহমান মিজান
বাঙ্গালী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ ।সারা দেশের কৃষক কৃষাণীসহ সকলেই প্রতি বছরের ধারাবাহিকতায় আনন্দ-উল্লাস আর উৎসবে উদযাপন করবে আজকের দিনটি,কিন্ত সুনামগঞ্জবাসীর কাছে আজকের দিনটি আনন্দ উৎসবে নয় বরং নিরানন্দে অতিবাহিত হবে।কিছু মতলববাজদের কারনে আমাদের ফসল আজ পানির নীচে । চোখের জলে ভাসছে সারা সুনামগঞ্জ। এ অবস্তায় পহেলা বৈশাখে আনন্দ উৎসব উদযাপন করা আর কৃষকদের সাথে তামাশা করা একই কথা, তাই আনন্দ উৎসবে নয় একে অপরের মাঝে নতুন বছরে শূভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অতিবাহিত করি বর্ষবরণের আজকের দিনটি। আসুন দেশ ও জাতির কল্যানে দয়াময় আল্লাহর দরবারে দোয়া করি।মহান আল্লাহপাক পুরো বছরটি যেন আমাদের সকলকে ভাল রাখেন।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা
শুভ নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ।



























