জগন্নাথপুরে মানস রায় ও ইমুর স্বরণে শোকসভা
- Update Time : ০২:১৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো. শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রয়াত সাংস্কৃতি ব্যক্তিত্ব ও উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি মানস রায় এবং সাংস্কৃতি কর্মী তানভীর আহমদ ইমুর স্বরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর শুক্রবার জগন্নাথপুর উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শিলা রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি একে শেরাম, সহ-সভাপতি ও প্রয়াত মানস রায়ের ছোট ভাই মাধব রায়, সাধারণ সম্পাদক ড. অভিজিত দাস জয়, দপ্তর সম্পাদক ধ্রুব গৌতম, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া। উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আবদুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক শংকর রায়, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, অমিত দেব, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও গ্রাম বাংলার খবর সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, শিক্ষক সালেহা পারভীন, অনন্ত পাল, উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দিপক কুমার দেব, সম্পাদক মন্ডলির সদস্য এনামুল হক, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, রনিরাজ প্রমূখ। এ সময় ব্যবসায়ী হীরা মোহন দেব, প্রজেশ গোপ, প্রয়াত ইমুর পিতা আবদাল মিয়া, উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা কমিটির কোষাধ্যক্ষ জুয়েল দাস, বাউল শিল্পী মখদ্দুছ আলম উদাসী, ফয়সল গণি শাহ, ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, কণ্ঠশিল্পী বীথি রাধা নাথ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন মানস রায় ও তানভীর আহমদ ইমুর শুন্যতা কোন দিন পূরণ হবার নয়। জগন্নাথপুরের সাংস্কৃতিক অঙ্গনে তাদের অবদান আজীবন থাকবে। পরে স্বরণ সংগীত পরিবেশন হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এছাড়া গুরু শিষ্যের বিদায় নামে একটি বই প্রকাশিত হয়।

























