জগন্নাথপুরে অাল ইসলাহর সদস্য সম্মেলন বাস্তবায়নে চিলাউড়া-হলদিপুরে মতবিনিময়
- Update Time : ০১:১৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা অাল ইসলাহ’র সম্মেলন বাস্তবায়নে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে দাওয়াতী গণসংযোগ সম্পন্ন।
বাংলাদেশ অানজুমানে অাল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে অাগামী ১৫ সেপ্টেম্বর শনিবার জগন্নাথপুর অাব্দুস সামাদ অাজাদ অডিটোরিয়ামে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
অানজুমানে অাল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার সদস্য সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ ৪ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দের সাথে দাওয়াতী গণসংযোগ করেন।
নেতৃবৃন্দ বাদ অাসর চিলাউড়া দারুসসুন্নাহ অালিম মাদরাসা মিলনায়তনে ইউনিয়নের অাল ইসলাহ, তালামীয, লতিফিয়া ক্বারী সোটাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরঅান বোর্ড শাখার দায়িত্বশীল সহ ফুলতলী সাহেব কিবলাহ রহ. এর সর্বস্থরের মুরিদীন মুহিব্বীনগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, চিলাউড়া দারুসসুন্নাহ অালিম মাদরাসার অধ্যক্ষ ও অানজুমানে অাল ইসলাহ’র কেন্দ্রীয় কমিটির সদস্য হযরত মাওলানা তাজুল ইসলাম অালফাজ। এসময় উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা অাল ইসলাহ’র মুহতারাম সভাপতি মাওলানা অাজমল হোসাইন জামী, সহ-সভাপতি মাওলানা অাবু অাইয়ুব অানসারী, সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা নূর অাহমদ, পৌর অাল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা অানোয়ার হোসাইন, উপজেলা অাল ইসলাহর সহ প্রচার সম্পাদক মাওলানা বদর উদ্দিন অাল অামীন, অফিস সম্পাদক মাওলানা মুফতি হোছাইন অাহমদ। ইউনিয়ন অাল ইসলাহর সভাপতি মাওলানা মুফতি মোঃ অাব্দুল হাই, সাধারণ সম্পাদক ক্বারী রফিকুল ইসলাম, হাফিজ সামির হুসাইন, ক্বারী হাবিবুর রহমান, ইউ.পি তালামীযের সাধারণ সম্পাদক ইমরান অাহমদ জিলানী প্রমূখ।
এসময় সর্বস্থরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ বাংলাদেশ অানজুমানে অাল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে অাগামী ১৫ সেপ্টেম্বর শনিবার জগন্নাথপুর অাব্দুস সামাদ অাজাদ অডিটোরিয়ামে সদস্য সম্মেলনকে সফল ও স্বার্থক করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।


























