জগন্নাথপুরে অাল ইসলাহ’র সদস্য সম্মেলন সফলের লক্ষ্যে দাওয়াতী গনসংযোগ সম্পন্ন
- Update Time : ০২:১৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অাল ইসলাহ’র সদস্য সম্মেলন সফলের লক্ষ্যে দাওয়াতী গনসংযোগ সম্পন্ন।
অাগামী ১৫ই সেপ্টেম্বর জগন্নাথপুর অাব্দুস সামাদ অাজাদ অডিটোরিয়ামে জগন্নাথপুর উপজেলা ও পৌর অাল-ইসলাহর সদস্য সম্মেলন সফলের লক্ষ্যে উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের হিজলা, নাদামপুর, মজিদপুর, খাশিলা, কলকলী বাজার ও বালিকান্দি গ্রামের অাল-ইসলাহ, তালামীয, লতিফিয়া ক্বারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সদস্যগণ, সর্বস্থরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের সাথে গণসংযোগ করেন উপজেলার নেতৃবৃন্দ।
গণসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আজমল হোসাইন জামী, সহ-সভাপতি হাফিজ মোঃ নূরুল হক, পৌর সভাপতি মাওলানা নুরুল হক, উপজেলা অাল-ইসলাহ’র সাধারন সম্পাদক মাওলানা নূর আহমদ, প্রচার সম্পাদক মাওলানা সদরুল আমীন জগন্নাথপুরী, পৌর অাল-ইসলাহর সমাজকল্যাণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, সহ প্রচার সম্পাদক মাওলানা বদরুদ্দীন আল-আমীন, কলকলী ইউ.পি. অাল-ইসলাহর সভাপতি মৌঃ তাজুল ইসলাম, সহ সভাপতি কাজী মাওলানা জালাল উদ্দিন প্রমূখ।

























