স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর ইয়াং স্টার ফুটবল দলের আয়োজনে ফাইনাল খেলায় মজিদপুর ইয়াং স্টার ফুটবল দলকে পরাজিত করে টাইগার ফুটবল ক্লাব খাসিলা চ্যাম্পিয়ান হয়ছে। বুধবার বিকেলে মজিদপুর মাঠে আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনাম জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ বলেছেন যুব সমাজ যত বেশী খেলাধূলায় মনোযোগী হবে ততই সমাজে অপরাধ প্রবনতা কমে আসবে। এজন্য শিক্ষা অর্জনের পাশাপাশি খেলা-ধুলায় মনোযোগি হবার আহবান জানান। কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক অমিত দেব, প্রবাসী রাজা মিয়া, কয়ছর আলী। কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লায়েক মিয়ার পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দেব, উপজেলা ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয়,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল বক্স, মজিদপুর গ্রামের বাসিন্দা বশর মিয়া,কাছা মিয়া, ফটিক মিয়া, নুর গনি, আব্দুল মান্নান, মুকুল দেব, আব্দুল করিম, হাকিম আলী, রেজাউল করিম, হাছন আলী, মিজানুর রহমান, রেজু মিয়া, মাহবুবুর রহমান, সায়েক আলী প্রমুখ। পরে খেলায় বিজয়ী দল ও খেলোয়ারদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।
০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :





























