০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাধারণ পাঠাগার সৈয়দপুরকে ৫ শতক জায়গা ও ৫ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষনা দিলেন নুরুল হুদা মুকুট
- Update Time : ০১:৪৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে প্রতিষ্ঠিত ‘সাধারণ পাঠাগার সৈয়দপুর’ এর জন্য ৫ শতক জায়গা ও ৫ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষনা দিয়েছেন যুক্তরাজ্য সফররত সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যন নুরুল হুদা মুকুট। তিনি সুনামগাঞ্জ প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা মল্লিক শাকুর ওদুদ এর আহবানে সাড়া দিয়ে এই অনুদানের ঘোষনা দেন। মোসাদ্দেক কামালি, আকিক খান ও মাহমুদ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি হরমুজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, কাউন্সিলার আহবাব হোসেন জগন্নাথপুর পৌর মেয়র আলহাজ আব্দুল মনাফ, লন্ডন আওয়ামীলীগ এর সহ সভাপতি সফিক আহমদ ব্যবসায়ী আবুল বশর প্রমুখ।


























