০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়াকে কারাগারে বন্দি করার কারনে সরকারের বিরুদ্ধে মানুষের অনাস্থা- অানছার উদ্দিন অাহমদ
- Update Time : ১১:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অানছার উদ্দিন অাহমদ বলেছেন, বেগম জিয়ার মক্তির আন্দোলন হবে অচিরেই অারো কঠোর আন্দোলন ঘোষনা করা হবে আর সে আন্দোলনে এই সরকারের পতন হবেই। তিনি বলেন, ৯০-এ অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলো এরশাদ। অাওয়ামীলীগ সরকারও শেষ পর্যন্ত বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের অান্দোলনে ও জাতীসংঘ এবং বিদেশী সংস্থাগুলোর চাপের মুখে পড়ে সুষ্ঠ নির্বাচন দিতে বাধ্য হবে শুধু সময়ের ব্যাপার। বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখে, কোনও প্রহসনের নির্বাচন আর এ দেশের মানুষ মেনে নেবে না এবং হতেও দেবে না। মিথ্যা মামলা দিয়ে দেশের
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করার কারনে অাওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে দেশের মানুষের অনাস্থা এসেছে। তিনি দলীয় নেতা-কমীদের উদ্দেশ্যে বলেন, ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে দলের কেন্দ্রীয় সকল কর্মসুচি বাস্তবায়নে মাঠে কাজ করার অাহবান জানান।

৯ জুলাই সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবদলের নেতৃবৃন্দের সাথে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা যুবদলের সাবেক অাহবায়ক অানছার উদ্দিন অাহমদ ব্যক্তিগত সফরে এসে এক জরুরি মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-অাহবায়ক অাবুল হাশিম ডালিমের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী মো. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী অাশ্বাদ মিয়া, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির
প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. দিলু মিয়া,
জগন্নাথপুর পৌর যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শামীম অাহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা নুরুল অামিন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিফজুর রহমান তালুকদার জিয়া।


























