জগন্নাথপুরে সবুজ সাথী এডুকেশন ট্রাস্ট ইউকের শিক্ষাবৃত্তি বিতরণ সম্পন্ন
- Update Time : ১২:২১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সবুজ সাথী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিস্টাতা ও সভাপতি বিশিষ্ট শিক্ষাদরদী ও সমাজসেবক আনসার আহমদের আর্থিক সহযোগিতায় শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্টান সম্পন্ন।
উপজেলার মীরপুর পাবলিক হাইস্কুলের সুবিধা বঞ্চিত এতিম ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্টান শনিবার (৭,জুলাই) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল খালিক এর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র-শিক্ষক ও হলিয়ারপাড়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান মিজান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক প্রধান শিক্ষক (অবঃ) ও সভাপতি মোঃ হরমুজ আলী, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমীর হামজা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক প্রধান শিক্ষক,মিডিয়া ব্যক্তিত্ব মোঃ ইকবাল হোসেন আনা, বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী ডাঃ এস, আর তালুকদার, সহকারী প্রধান শিক্ষক লিটন পাল, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মতিন, মাওঃ এখলাছুর রহমান, মোঃ আহাদ মিয়া, মাহমুদুল হাসান, হরিপদ দেবনাথ প্রমুখ।
অনুষ্টানে বক্তারা শিক্ষার প্রসার ও শতভাগ শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া গরীব-মেধাবী শিক্ষার্থীদের অকালে শিক্ষা বঞ্চিত হওয়া রোধকল্পে যুক্তরাজ্য প্রবাসী ও শিক্ষাদরদী আনসার আহমদ এর মতো দেশ বিদেশে অবস্হানরত সমাজের বিত্তবান ব্যক্তিবর্গকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।


























