স্বপ্নঘুড়ি কেন্দ্রীয় আসরের পুনর্গঠন সম্পন্ন
- Update Time : ১২:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
২৬ মার্চ শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংগঠন স্বপ্নঘুড়ি আসরের কেন্দ্রীয় কার্যালয়ে পুনর্গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পুনর্গঠনের কাজ পরিচালনা করেন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মাসিক স্বপ্নঘুড়ি সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন।
সভায় দিলওয়ার হাসান রাসেলকে সভাপতি ইমতিয়াজ উদ্দিন ফুয়াদকে সাধারণ সম্পাদক ও সাকিব আল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আসর পুণর্গঠন করা হয়।
সভায় স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও স্বপ্নঘুড়ি আসরের উপদেষ্টামন্ডলী উপস্থিত ছিলেন। স্বপ্নঘুড়ি আসর’র ২০১৭-১৮ সেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দায়িত্বশিলরা হলেন, সভাপতি
দিলওয়ার হাসান রাসেল, সহ সভাপতি শামস উজ্জামান সাজু, সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক সাকিব আল হাসান, শিক্ষা সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, সাহিত্য সম্পাদক বখতিয়ার আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক শেখ রওশন ইজদানী, প্রচার সম্পাদক মুহাম্মদ সাইফুর রহমান, প্রকাশনা সম্পাদক ইনতিসার মুবতাসিম খান ইশমাম, পাঠাগার সম্পাদক তাহমিদুর রহমান তামীম, সমাজসেবা সম্পাদক আদনান ফেরদৌস বর্ষা, সাংস্কৃতিক সম্পাদক তানীম মুন্না রুমেল, তথ্য প্রযুক্তি সম্পাদক জুবায়ের আহমদ খান, ক্রিড়া সম্পাদক নোমান আহমদ ওলী প্রেস বিজ্ঞপ্তি।



















