০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আত্মঘাতি বোমা হামলায় জালালাবাদ থানার ওসি (তদন্ত)সহ নিহতের সংখ্যা ৬

  • Update Time : ০৩:৪৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সিলেট থেকে বিশেষ প্রতিনিধি :: নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সামনে পৃথক বিস্ফোরণে ঘটনাস্থলে দুজনের মৃত্যুর পর হাসপাতালে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। রাত ২টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের সংখ্যা দাড়িয়েছে ৬ জন। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছেন সিলেটের জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম। রাত সোয়া ২টার দিকে ওসমানী হাসপাতালের কর্ত্যব্যরত ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত
উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা।
এরআগে রাত পৌনে ২টার দিকে বোমা হামলায় আহত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির উপ পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম-কে মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি শিববাড়ির ‘আতিয়া মহল’-এর জঙ্গি আস্তানায় অদূরে অবস্থিত। ঘটনাস্থলে নিহত হন ২জন এবং পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরো দুজনের মৃত্যু হয়। এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পুলিশের পরিদর্শক চৌধুরী মো. কয়সার, কলেজছাত্র ও ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম অপু ও নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম (৩৮)। নিহত অপরজনের বয়স আনুমানিক ৩৫ বছর।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে আত্মঘাতি বোমা হামলায় জালালাবাদ থানার ওসি (তদন্ত)সহ নিহতের সংখ্যা ৬

Update Time : ০৩:৪৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭