লাইলাতুলকদর উপলক্ষে মুসলিম জাহানের শান্তিকামনা- আজিজুস সামাদ আজাদ ডনের
- Update Time : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
পবিত্র লাইলাতুলকদর উপলক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভুমি বাংলাদেশ ও মুসলিম জাহান সহ সুনামগঞ্জ-৩ আসনের উত্তরোত্তর উন্নতি, শান্তি, ও কল্যাণ কামনা করেছেন আজিজুস সামাদ আজাদ ডন।
মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুলকদর উপলক্ষে সোমবার রাতে দেওয়া এক বানীতে এ কামনা করেন তিনি।
বানীতে ডন লাইলাতুলকদর উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমান কে আন্তরিক মোবারকবাদ জানান।
ডন বলেন, লাইলাতুলকদর মহিমান্বিত রজনী, সিয়াম সাধনার মাসের এই রাতে মানব জাতীর পথনির্দেশক পবিত্র আল কোরআন নাজিল হয়। পবিত্র কোরআনের শিক্ষা সুখ শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়।
মহান আল্লাহ এই রাতকে অনেক অনন্য মর্যাদা দিয়েছেন, এই রাতে আল্লাহ অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়।তিনি বলেন এই রাতে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৌকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত ও মাগফেরাত।




























